ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক
×

মো. এমদাদুল হক চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:০৪

অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা এমদাদুল হক ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের জন্য চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পেয়েছিলেন এ এস এম সালেহ আহমেদ। সেই মেয়াদ শেষের পর এমদাদুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব করা হল।

আরও পড়ুন

×