ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রসাটমের আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশি প্রকল্প আহ্বান

রসাটমের আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশি প্রকল্প আহ্বান
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৮:৫০

পরিবেশ ও সামাজিক উদ্ভাবন বিষয়ক আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতার- ২০২৬ সালের আয়োজন শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম। মঙ্গলবার বাংলাদেশসহ সাত দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে এ প্রতিযোগিতায় প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, যুব নেতৃত্বাধীন উদ্যোগ, স্থানীয় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে উদ্ভাবনী পদ্ধতিকে উৎসাহিত করা হবে।

এবার ১০টি বিষয়ে প্রকল্প জমা দেওয়া যাবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে যুব ও পরিবেশ শিক্ষা, স্বেচ্ছাসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও এনজিওকে সহায়তা, পরিবেশ সুরক্ষা, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক, শহুরে সম্প্রদায়, প্রাণী কল্যাণ, খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপন, সামাজিক উদ্যোগে ডিজিটাল সমাধান, জনপরিসরের উন্নয়ন এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী প্রকল্প। নতুন ও চলমান উভয় ধরনের প্রকল্পই এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবে।

বাংলাদেশ ছাড়াও হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক ও উজবেকিস্তানের বিভিন্ন সংস্থা ২০২৬ সালের মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

এবার ‘আর্কটিক: ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ নামে একটি বিশেষ বিভাগও চালু করা হয়েছে। এতে সুমেরু অঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, লজিস্টিকস, বিজ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সচেতনতা তৈরির শিক্ষামূলক, বৈজ্ঞানিক, প্রচারমূলক ও যুব নেতৃত্বাধীন প্রকল্প জমা দেওয়া যাবে। এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, যুব সংগঠন, জাদুঘর ও পরিবেশ শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন এ বিভাগে অংশ নিতে পারবে।

আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রকল্পের প্রাসঙ্গিকতা, বাস্তবায়নযোগ্যতা, অর্থনৈতিক কার্যকারিতা, পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি ও দীর্ঘমেয়াদি প্রভাবের ভিত্তিতে প্রকল্পগুলো মূল্যায়ন করা হবে। নির্বাচিত প্রকল্পগুলো অনলাইনে বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হবে।

আগামী বছরের জানুয়ারিতে ফল ঘোষণা করা হবে। বিজয়ী প্রকল্পগুলো অনুদানের পাশাপাশি বাস্তবায়ন পর্যায়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও সহায়তা পাবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য রসাটমের অনুদান প্রতিযোগিতার ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

×