ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: দুই দালালের কারাদণ্ড, একজনকে জরিমানা

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: দুই দালালের কারাদণ্ড, একজনকে জরিমানা
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:১৮

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনজন দালালকে আটক করা হয়। পরে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিআরটিএর মিরপুর-১৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের ক্যাম্পাস থেকে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে মো. মিলন ও মো. রাজীবকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অপর ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ রয়েছে।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×