ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত

একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়

একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২২:২২

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত এমন সমন্বিত নীতিমালা বহাল রেখেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার এই আদেশ দেন।

এর ফলে সরকারের নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা বহাল রয়েছে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারা একই পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং কারা সারের ডিলার বা খুচরা বিক্রেতা হওয়ার জন্য উপযুক্ত হবেন না।

এর আগে, একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালা চ্যালেঞ্জ করে রিট করেন পাঁচ ব্যক্তি। রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালার কার্যকারিতার ওপর স্থিতাবস্থা দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে সার ডিলার এবং সার বিতরণ সংক্রান্ত ২০০৯ সালের একটা নীতিমালা ছিল। সেই নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্য থাকতে পারবেন কি পারবেন না, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। অর্থাৎ একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলের নামে, মেয়ের নামে, পুত্রবধূর নামে– এভাবে একটা পারিবারিক মনোপলি সৃষ্টি করা হতো।

আরও পড়ুন

×