ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ আর্চ সামিটে মাহদী আমিন

দেশে-বিদেশে স্থপতিদের কাজের সুযোগ বাড়বে

দেশে-বিদেশে  স্থপতিদের কাজের সুযোগ বাড়বে
×
×

মাহদী আমিন

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:২৬

| প্রিন্ট সংস্করণ

দেশে প্রতিবছর প্রায় এক হাজার শিক্ষার্থী স্থাপত্য বিষয়ে স্নাতক হচ্ছেন। তাদের সবার জন্য দেশে কাজের সুযোগ তৈরি করা এবং বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের পথ খুলে দিতে চায় সরকার। এ জন্য স্থাপত্য শিক্ষার মান বাড়ানো এবং বাংলাদেশের স্থাপত্য ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এ সম্মেলনের আয়োজন করে।
মাহদী আমিন বলেন, ‘তরুণ স্থপতিদের জন্য দেশে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিদেশে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগও তৈরি করতে হবে। বাংলাদেশের স্থপতিরা দেশে বসেই বিদেশের বড় বড় ভবন ও স্থাপনার নকশা তৈরির কাজ করতে পারেন।’

বাংলাদেশের স্থাপত্য বিষয়ে ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে ক্যানবেরা অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন মাহদী আমিন।
স্থাপত্য শিক্ষার মান বাড়াতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিক করা, উন্নত লাইব্রেরি ও স্টুডিওর ব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে বলে জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং স্থাপত্য শিক্ষায় বাজেট বাড়ানোর বিষয়েও সরকারের উদ্যোগ থাকবে। 
আইএবির সভাপতি অধ্যাপক ড. শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিকসহ স্থাপত্য খাতের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×