ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের নতুন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের নতুন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
×
×

রমিজউদ্দিন আহমেদ ও মাজম আলী খান

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১১:০৪

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) তিন বছর মেয়াদি নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে আইনজীবী রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

আজ শুক্রবার ঢাকা ট্যাক্সেস বার হল রুমে বিটিএলএ এর ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে ৩১ জন নির্বাচিত হয়েছেন।

কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন— ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।

এডিশনাল সেক্রেটারি জেনারেল হিসেবে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার হিসেবে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হন।

ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন— ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান, আইন ও সমাজ কল্যাণ বিষয়ক আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূরনবী এবং দপ্তর সম্পাদক  মো. জামালউদ্দিন।

সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

সারাদেশে ৪২ হাজারের অধিক ট্যাক্স আইনজীবী রয়েছেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন, পুনরায় দ্বিতীয় মেয়াদের জন্য বিটিএলএ এর প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশের সকল ট্যাক্স আইনজীবী দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই সম্মান, মর্যাদা, দায়িত্ব এবং অর্জন সব কিছুই সারা দেশের ট্যাক্স ল'ইয়ার্সদের প্রাপ্তি বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

×