ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ

ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত
×
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০০:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ০০:৩৫

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের পর রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ সিদ্ধান্তের কথা জানায়।

এতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট ‘বিজি৩৩৯’ এবং ‘বিজি৩৪০’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতে থাকবে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান কর্তৃপক্ষ সক্রিয়ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং এসব ফ্লাইটের পুনর্নির্ধারণ বা অবস্থা সম্পর্কে একটি বিস্তারিত তথ্য আজ রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিমান বলেছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমান কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটতম বিমান বিক্রয় অফিসে যেতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হালনাগাদ তথ্য পাওয়া গেলে বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুন

×