ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাবেক দুই সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা গ্রেপ্তার

সাবেক দুই সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা গ্রেপ্তার
×
×

সাবেক লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:১০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ১৫:০৮

সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সমকালকে সাবেক দুই সেনা কর্মকর্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×