স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৯:০০
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করার লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একইসঙ্গে নতুন কিছু উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বুধবার সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এজেডএম রেজওয়ানুল হক, আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ এবং আব্দুল গফুর অংশগ্রহণ করেন।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন দপ্তর এবং সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।
- বিষয় :
- স্কুল-কলেজ
- বিজ্ঞান
- মেলা