ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদকে তথ্য অধিদপ্তরে পদায়ন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদকে তথ্য অধিদপ্তরে পদায়ন
×
×

আশরোফা ইমদাদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:৪৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদকে তথ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তিনি বিসিএস ৩৫তম ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। গত ১৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে ১৫ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে তথ্য অধিদপ্তরে পদায়ন করে।

এর আগে, ৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আশরোফা ইমদাদ। এরপর থেকে তিনি বাংলাদেশের সরকারপ্রধানের দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন।

৩৫তম বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা আশরোফা ইমদাদ ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগ দেওয়ার পরপরই তিনি তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রটোকল শাখা এবং সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবস্থাপনার য়িত্ব পান। 

২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে নিজের মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে নিয়ে আসেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। নাহিদ ইসলাম বর্তমানে বিরোধীদলীয় চিফ হুইপ, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। 

 

আরও পড়ুন

×