ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ১২০০ ছুঁইছুঁই

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ১২০০ ছুঁইছুঁই
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৮:২৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৮:৪৫

হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও অন্তত সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৯৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৪ শিশু। আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৯২ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, হাম উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯১ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে ১৯২, চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫০ এবং রংপুর বিভাগে ১৭ শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে, গত একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২৫৪ শিশুর শরীরে নতুন করে হাম উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ১৩ হাজার ২৪৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৩ হাজার ১২২ শিশুর হাম আক্রান্তের বিষয়ে নিশ্চিত হতে পেরেছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন। 

এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।  
 

আরও পড়ুন

×