ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাবির সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি ডাবলু, সম্পাদক পলাশ

ঢাবির সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি ডাবলু, সম্পাদক পলাশ
×
×

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডুয়া ফ্লোরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২১:০৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ২১:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুন্সি মোস্তাফিজুর রহমান (ডাবলু) সভাপতি ও আসাদুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডুয়া (DUAA) ফ্লোরে আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে বশির আহমেদ খান, সহ-সভাপতি মো. শাহ আলম, তরিকুল ইসলাম টিটু, মো. আকরাম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম খান।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গেট-টুগেদার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগ জোরদার করার পাশাপাশি হলের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে এস এম আরিফুল ইসলাম, সাহিত‍্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আরিফ ঠাকুর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাজীব মিনা ও প্রচার সম্পাদক পদে মো. নজরুল ইসলাম রাসেল মনোনীত হয়েছেন।

সভায় বক্তারা বলেন, হলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ আরও জোরদার করে সূর্যসেন হলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি উপস্থিত সদস্যরা সংগঠনের যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

×