ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রিয়াদ ও দাম্মাম রুটে বন্ধ ফ্লাইট, বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা

রিয়াদ ও দাম্মাম রুটে বন্ধ ফ্লাইট, বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২২:৫৯

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে অনেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটে যাত্রা করছেন। বিমানবন্দরে ভুক্তভোগী কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে হুতিগোষ্ঠীর হামলার কারণে গত কয়েক দিন ধরে রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে হামলা শুরুর পর এ দুই রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার বিমানবন্দর থেকে সৌদি আরবের এ দুই রুটে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট নিয়মিত চলেছে। আজ বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী কয়েকজন যাত্রী জানান, তারা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। জেদ্দা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে স্থলপথে মক্কায় যাবেন তারা।

রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যাত্রা করতে হচ্ছে অনেককে। এতে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

আরও পড়ুন

×