ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ১১ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ১১ জনের মৃত্যু
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৭:০০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জন মারা গেছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন।

এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

×