ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বার কাউন্সিলের গণবিজ্ঞপ্তি

আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর

আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৭:০৮

নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন এই বয়সসীমা আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আজ মঙ্গলবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট অনুষ্ঠিত সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরও বলা হয়, বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি কার্যকরের সময় নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের ১ জানুয়ারি। ওই তারিখ থেকে নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর। তবে এত দিন সর্বোচ্চ কোনো বয়সসীমা নির্দিষ্ট ছিল না। আগামী চার বছর পর নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সের শর্তও প্রযোজ্য হবে।

আরও পড়ুন

×