আশিক সাঈদ জিএমপির নতুন কমিশনার
আশিক সাঈদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ২১:১১
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়েছে।
এর আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শকসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
গাজীপুরের শিল্পাঞ্চলসহ সামগ্রিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- গাজীপুর
- পুলিশ কমিশনার