প্রতিমন্ত্রী শাহে আলমের সঙ্গে সিআরসিসি প্রতিনিধি দলের বৈঠক
মীর শাহে আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৯:০৩
| প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। গতকাল বুধবার সচিবালয়ে এ বৈঠককালে প্রতিমন্ত্রী বলেন, অতীতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগে অনেকগুলো প্রকল্প বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছে। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামান এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের গ্রামকে শহরে রূপান্তরের রূপকল্প ও সার্বিক অবকাঠামো পুনর্গঠনে চীনের আধুনিক প্রযুক্তি ও বিশাল অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড সহজতর করতে বর্তমান সরকার পূর্ণ সহায়তার নিশ্চয়তা দেবে।
- বিষয় :
- মীর শাহে আলম