ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ ছাড়লেন ৫ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ ছাড়লেন ৫ শিক্ষক
×
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচ শিক্ষক। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার তাঁরা এসব পদত্যাগপত্র জমা দেন বলে সমকালকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন। তিনি জানান, বুধবার দুজন এবং বৃহস্পতিবার তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়া পাঁচ শিক্ষক হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে পদত্যাগ করতে হচ্ছে বলে অভিযোগ করছেন পদত্যাগকৃতদের কেউ কেউ। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ডেকে পদত্যাগের জন্য অনুরোধ করেন পরে ওই অনুরোধে তিনি পদত্যাগে সম্মত হন।

চাপ প্রয়োগের বিষয় অস্বীকার করে প্রক্টর ইসরাফিল রতন সমকালকে বলেন, সবাই সবকিছুতে রাজনীতির গন্ধ পাচ্ছে। আমি আগে সহকারী প্রক্টর ছিলাম, এখন প্রক্টর। আবার আমার যদি মনে হয় ঠিকভাবে কাজ করতে পারছি না; আমারও পদত্যাগ করতে হবে। এটা স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।

আরও পড়ুন

×