ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নগদ প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নগদ প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:০৮

নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ এ আদেশ দেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। গোপন সূত্রে সংস্থাটি জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আবেদনে আরও বলা হয়, তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

আদালতের আদেশ কার্যকর করতে আজই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) বরাবর আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×