ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা

অবশেষে বেবিচক ও জাপানি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হচ্ছে

অবশেষে বেবিচক ও জাপানি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হচ্ছে
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৪:৪৯

দীর্ঘদিন বৈঠক ও দরকষাকষির পর অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পরিচালনা নিয়ে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) সংস্থার সঙ্গে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বিষয়ে আগামী রোববার বেবিচক সদরদপ্তরের অডিটোরিয়ামে একটি প্রেস ব্রিফিং হবে। অনুষ্ঠানে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষর বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

বেবিচক-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এ সময় অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন বেবিচক-সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন

×