ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনশ'র নিচে

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনশ'র নিচে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ১০:৩৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ | ১০:৪১

একদিনের হিসাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিনশ'র নিচে নামল। শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ৬০ জনসহ দেশের হাসপাতালগুলোতে ভর্তি হন ২৬৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৬১৬ জন। আগের দিনের তুলনায় যা ১৮ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ১৯০ জন। দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এক হাজার ৭৭ জন। শুক্রবার এ সংখ্যা ছিল এক হাজার ৩৯৮। এর মধ্যে ঢাকার ৩১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৯৫ জন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৮২ জন। চিকিৎসা শেষে এ পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৯০৩ জন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩৬ জন রোগী মারা যাওয়ার তথ্য পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি। শনিবার পর্যন্ত ৮১ জনের ডেঙ্গুজনিত মৃত্যু নিশ্চিত করেছে রিভিউ কমিটি।

আরও পড়ুন

×