কর্মীর করোনা, ঢাকায় দক্ষিণ কোরীয় দূতাবাস বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০ | ২২:৪৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২০ | ২২:৫৭
রাজধানী ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসের একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দূতাবাসটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দূতাবাসের ফেসবুক পাতায় এ ঘোষণা দেওয়া হয়।
সেখানে বলা হয়েছে, ২০ নভেম্বর দূতাবাসের একজন কর্মী কোভিড-১৯ পজিটিভ হওয়াতে দূতাবাসের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার নিমিত্তে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকবে।'
জরুরি প্রয়োজনে ই-মেইলের ([email protected].) মাধ্যমে যোগাযোগ করা যাবে বলে নোটিশে জানানো হয়।
- বিষয় :
- করোনাভাইরাস
- সাময়িক বন্ধ
- দক্ষিণ কোরিয়া
- দূতাবাস
