সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
জাকির হোসেন জানান, নুরুল ইসলাম নাহিদ গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়।
তিনি আরও জানান, বর্তমানে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছেন। নুরুল ইসলাম নাহিদ সবার কাছে দোয়া চেয়েছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- নুরুল ইসলাম নাহিদ
