ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠিত

যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৩:৩৩

‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ বিষয়ে সঠিক জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 'এসআরএইচআর নলেজ ফেয়ার ২০২০'। করোনা পরিস্থিতির কারণে রোববার এই নলেজ ফেয়ার অনলাইনে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘কৈশোর এবং তারুণ্যবান্ধব যৌন-প্রজনন স্বাস্থ্য’। 

নলেজ ফেয়ারে অংশ নেন বাংলাদেশ ও বিভিন্ন দেশের পাবলিক, প্রাইভেট ও সরকারি ক্ষেত্রের বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন কর্মী, শিক্ষার্থী, তরুণ-তরুণী, দাতা সংস্থা ও মিডিয়া প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার। আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ডেপুটি অ্যাম্বাসেডর পাওলা শিন্ডলার।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার বলেন, কিশোর-কিশোরীদের এসআরএইচআরকে অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ এটি পরবর্তী প্রজন্মকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । 

এছড়া শেয়ার নেট বাংলাদেশ এবারই প্রথম এসআরএইচআর রিকগনেশন অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। এবারের রিকগনেশন অ্যাওয়ার্ড পেয়েছেন সাতক্ষীরার শম্পা গোস্বামী। তিনি ২০০৬ সাল থেকে প্রান্তিক নারীদের নিয়ে কাজ করেন সাতক্ষীরাতে। বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×