ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে নীতিমালা প্রয়োজন

সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে নীতিমালা প্রয়োজন
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ২১:৫৭ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ২২:৩১

সিলেট অঞ্চলের চা বাগানের নারী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা বাড়ানোয় যৌথ এসডিজি প্রকল্পের ওপর টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণে জাতিসংঘের চারটি সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ নারী উন্নয়ন সংস্থার (ইউএন উইমেন) এ উদ্যোগ।

এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির কার্যালয় এবং সহযোগিতায় রয়েছে যৌথ এসডিজি তহবিল।

ইউএনএফপিএ প্রতিনিধি ড. অসা টরক্যালসন নারীদের উন্নত জীবনমান নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে চা শ্রমিকদের একটা বড় অংশই নারী। যদিও এই শিল্পের প্রবৃদ্ধিতে তাদের রয়েছে অসামান্য অবদান, এরপরেও সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের তালিকাতে তাদের নামই ওঠে আসে সবার আগে।

ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি শোকো ইশিকাওয়া বলেন, সমাজে উন্নতি করতে পারে এমন পরিবেশ তৈরির জন্য সামাজিক নীতিমালা ও প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো সংস্কার করা প্রয়োজন।

ইউনিসেফের সোশ্যাল পলিসি, ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান মেকোনেন ওল্ডারবর্গিস সমাজের প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষায় বিনিয়োগে কীভাবে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাজ গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা বিলকিস একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে বলেন, দক্ষ ও যোগ্য শ্রমবল বাড়ানোর পাশাপাশি চা বাগানের নারী শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে কাজ করতে হবে।

সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন। আইওএলও ডিরেক্টর টুমো পোটিয়ানেন এই বৈঠকে সভাপতি হিসবে দায়িত্ব পালন করেন। সমাপনী বক্তব্যে তিনি দেশের কভিড-১৯ পরিস্থিতির ঊর্ধ্বে চা শিল্প নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় জোর দেন।

দুই দিনব্যাপী এই কর্মশালায় চা বাগান পরিচালক, শ্রমিক ইউনিয়ন নেতা ও কর্মী, স্থানীয় সরকারি প্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলো উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×