দ্বৈত নাগরিক-পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০১:৫১
বাংলাদেশে বসবাসরত দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে (ইমিগ্রেশন) এ তালিকা দিতে হবে।
কানাডাসহ বিভিন্ন দেশে অর্থপাচারকারীদের নাম, ঠিকানাসহ অর্থ পাচারের যাবতীয় তথ্য জানতে চাওয়ার ধারাবাহিকতায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এ দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আদালতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
দুদকের আইনজীবী এ দিন আদালতে দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চাওয়ার নির্দেশ দিতে আরজি জানান। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী কারা, সেটা আমরাও জানতে চাই’।
- বিষয় :
- হাইকোর্ট
- দ্বৈত নাগরিক
- দ্বৈত পাসপোর্টধারী
