ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফেসবুকে আইনমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট, থানায় জিডি

ফেসবুকে আইনমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট, থানায় জিডি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ০৮:২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনমন্ত্রী আনিসুল হকের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

সোমবার ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় এ বিষয়ে জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, নিজস্ব কোন ফেইসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আইনমন্ত্রীর নামে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।

আরও পড়ুন

×