নদীর বালু অবৈধভাবে বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন
নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০৫:২২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ | ০৯:০৪
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী থেকে উত্তোলিত বালু দিয়ে বাধ নির্মাণ এবং অবৈধভাবে বালু বিক্রয় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম দুধকুমার নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাধারণ জনগণ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, আলোর পথে যুব ঐক্য পরিষদ, স্বল্প মানবিক সংগঠন নিজ নিজ ব্যানারে মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন আতাউর রহমান, গোলজার মিয়া, ওয়াহিদুল ইসলাম, সাদিকুল ইসলাম, মোজাফফর হোসেন, রফিকুল ইসলাম, জাহিদ খান, আব্দুল মান্নান প্রধান ও মামুনুর রশীদ মামুন।
বক্তারা বলেন, নদী রাষ্টের সম্পদ। রাষ্ট্রের সম্পদ অবৈধ ভাবে দখল করার সুযোগ কারো নেই। আমরা সরকারের কাছে রাষ্ট্রিয় এই সম্পদের আইনগতভাবে একটা সুরাহা করার দাবি জানাই।
মানববন্ধনে জানানো হয়, নদী খননকারী প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ নদী খনন করে নদীতেই বালু ফেলা হয়েছে, যা নদী এবং নদীর উভয় পাড়ের মানুষের জন্য ক্ষয়ক্ষতির কারণ হবে।
- বিষয় :
- দুধকুমার নদী
- মানববন্ধন
- কুড়িগ্রাম