ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

স্বাক্ষর জালিয়াতি

জামিন নিতে আসা আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

জামিন নিতে আসা আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিবের সিল-স্বাক্ষর জালিয়াতির মামলায় লালমনিরহাটের করিম মিয়াকে জামিন না দিয়ে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট। তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত থেকেই করিম মিয়াকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে চালান করে দেয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আমজাদ হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব মো. সাইফউল্লাহর স্বাক্ষর ও সিল জালিয়াতি করে গত বছর ১৪ ফেব্রুয়ারি ভোরে ট্রাকবোঝাই বাঁশ নিয়ে লালমনিরহাট থেকে রাজধানীতে আসছিল। তখন পুলিশ রংপুর-বগুড়া মহাসড়কে ট্রাক আটকালে করিম জানায়, এই বাঁশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য যাবে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সিলটি জাল। পরে তিনজনের বিরুদ্ধে রংপুর পীরগঞ্জ থানায় মামলা করা হয়। অন্য দুই আসামি চালক আজিমউদ্দিন ও হেলপার মোতালেব হোসেন গ্রেপ্তার হলেও ট্রাকের মালিক পলাতক করিম মিয়া বুধবার আদালতে হাজির হয়ে আগাম জামিন চান। 

এ সময় আদালত বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জালের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তা ক্ষমার অযোগ্য। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াটা জরুরি।


আরও পড়ুন

×