জীবননগর ও ফরিদগঞ্জে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
সংবাদ সম্মেলন করে জীবননগর পৌরসভা নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীন মেয়র প্রার্থী শাহাজাহান কবীর- সমকাল
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা/ ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ০০:৫৫
পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে ভোট হচ্ছে ৫৫ পৌরসভায়।
বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই ভোটে এরই মধ্যে দুই পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী। সকালে নানা অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন।
ভোট বর্জনের ঘোষণা দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনের বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের শাহাজাহান কবীর বলেন, প্রশাসন আমাকে সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো। নিরপেক্ষ নির্বাচনের আশায় ভোটের মাঠে ছিলাম। এখন মনে হচ্ছে সরকারের এটি পাঁতানো একটি নির্বাচন।
উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনও পরিবেশ আর নেই। ফলে আমি প্রহসনের এ নির্বাচন বর্জন করছি।
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারি বলেন, নির্বাচনে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম হচ্ছে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আমি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।
- বিষয় :
- পৌরসভা নির্বাচন
- ভোটে কারচুপি
