পশ্চিমবঙ্গে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:০৫
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ নাসিম।
পুলিশ জানিয়েছে, তিনি ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুইজনকে। কেন এই হামলা? নেপথ্যে কারা রয়েছেন তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন শ্রমমন্ত্রী জাকির হোসেন। সেখানে বিস্ফোরণে গুরুতর জখম হন তিনিসহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বোমা স্কোয়াড, ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান অনুজ শর্মাও। ৭ দিনের মধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করল পুলিশ।
- বিষয় :
- ভারত
- বাংলাদেশি গ্রেপ্তার
