ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থা স্থিতিশীল

ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থা স্থিতিশীল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ১০:৩২

শারীরিকভাবে অসুস্থ বোধ করায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে তার সঙ্গেই অবস্থান করছেন।

বৃহস্পতিবার ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের দুই নির্বাহী পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যার ফজলে হাসান আবেদের শারীরিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে তার ও তার পরিবারের গোপনীয়তা, একান্ত নিজস্ব সময়ের বিষয়টি প্রয়োজনীয়। সুতরাং অত্যন্ত সংবেদনশীলতা ও আন্তরিকতার সঙ্গে দেখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী সময়ে তার শারীরিক সম্পর্কে যে কোনো তথ্য থাকলে তা সবাইকে জানানো হবে।


আরও পড়ুন

×