ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্টের ফোন

প্রধানমন্ত্রীকে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্টের ফোন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ২৩:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে।

বৃহস্পতিবার এই ফোন করেন তিনি। এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন। খবর বাসসের

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে ফোন করে কুশল বিনিময় করেছেন।’

তিনি বলেন, হিলডা হেইন বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুন

×