ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাবি আইবিএ'র বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাবি আইবিএ'র বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত
×

ছবি: ফাইল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১ | ০৬:৫৬ | আপডেট: ২৩ মে ২০২১ | ০৭:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ২৯তম ব্যাচে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ৪ জুন ২০২০-২১ শিক্ষাবর্ষর বিবিএ'র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি ও লকডাউনের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং প্রবশপত্র ডাউনলাডের সময়সীমা শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন

×