কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ডাকাতরা। ছবি: কোস্টগার্ডের সৌজন্যে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২১ | ১২:৪০
ভোলার দৌলতখান থানার মদনপুরের চর এলাকায় কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, দুইটি রামদা ও দুইটি করাত উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ডাকাতির প্রস্তুতির সময়ে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার তিন ডাকাত হলো- মো. জাহাঙ্গীর (৪৫), মো. রহিম (৪৭) ও মো. নুর আলম(৩৯)।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অধিনস্থ ভোলার বিসিজি বেইস এর লেঃ এস এম তাহসিন রহমানের নেতৃত্বে মদনপুরের চর এলাকায় জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। ওই সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি করলে অভিযানিক দলও পাল্টা গুলি চালিয়ে আস্তানা ঘিরে ফেলে। পরে সেখানে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।