ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঢাবি আইবিএর পরিচালক অধ্যাপক আব্দুল মোমেন

ঢাবি আইবিএর পরিচালক অধ্যাপক আব্দুল মোমেন
×
×

অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২১ | ০৯:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার দুপুরে তিনি যোগদান করেন। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান তাকে নিয়োগ দেন।

অধ্যাপক আব্দুল মোমেন ১৯৮৪ সালে ঢাবির ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। তিনি ইনস্টিটিউটটির বেশ কয়েকটি প্রশাসনিক পদেও অধিষ্ঠিত ছিলেন।

অধ্যাপক মোমেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে যথাক্রমে প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের ড্রেক বিশ্ববিদ্যালয়ে এমবিএ সম্পন্ন করেছেন।

অধ্যাপক মোমেনের উৎপাদন ও রপ্তানিতে কয়েক দশকের অভিজ্ঞতা এবং শিল্পদক্ষতা রয়েছে। তিনি বিজিএমইএর পরিচালক এবং বর্তমানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

×