ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাংবাদিক সমাবেশে নেতারা

ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ

ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১ | ১০:২৯ | আপডেট: ১১ আগস্ট ২০২১ | ১১:১০

দেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ক্রান্তিকাল চলছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দেশে স্বাধীন সাংবাদিকতার পথ সরাসরি রুদ্ধ করেছে। প্রকৃত অপরাধীদের পরিবর্তে ভিন্নমতের সাংবাদিকদের এই আইনে টার্গেট করা হচ্ছে। এই আইন করার পর সাংবাদিক বা সাধারণ মানুষ ন্যায়বিচার পেয়েছেন এমন কোনো নজির নেই। 

তারা সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সা'দত হোসাইনহ কারাবন্দি সব সাংবাদিকের মুক্তি, তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

বিএফইউজের একাংশের সাবেক সভাপতি কারাবন্দি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে ভার্চ্যুয়াল সমাবেশে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এ সমাবেশের আয়োজন করে। 

বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিএফইউজের একাংশ ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের একাংশের মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের একাংশের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বিএফইউজের একাংশের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, সহকারী মহাসচিব শহীদুল্লাহ মিয়াজী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু, ডিইউজের একাংশের সহ-সভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক, বিএফইউজের একাংশের সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দপ্তর সম্পাদক তোফায়েল হোসেন, বিএফইউজের একাংশের নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, শামসুদ্দিন হারুন, মো. আবু বকর মিয়া, এ কে এম মহসীন,  ডিইউজের একাংশের নেতা দিদারুল আলম দিদার, খন্দকার আলমগীর হোসেন, ডি এম আমিরুল ইসলাম অমর, গাজী আনোয়ারুল হক, জেসমিন জুঁই, লাবিন রহমান প্রমুখ। সঞ্চালনা করেন ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

সমাবেশে সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, সরকারের সমালোচনার কারণে বহু সাংবাদিক আজ দেশ ছাড়া হয়ে প্রবাসে জীবনযাপন করছেন। এ সরকারের সময় বহু সাংবাদিক খুন হয়েছে, কিন্তু কোনো বিচার হয় না। অনেকে জেল, জুলুম নির্যাতনের শিকার হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। জাতিকে দুঃসহ অবস্থা থেকে মুক্তি দিতে জাতীয় মুক্তি সংগ্রামে সাংবাদিকদের অংশগ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে এম আব্দুল্লাহ বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে রুহুল আমিন গাজীকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। শিগগির আমরা তার দাবিতে কঠোর কর্মসূচি দেব। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×