ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক
×

চৌধুরী আবদুল্লাহ আল মামুন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১ | ১০:৫১

শোকের মাস আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি বা নেতিবাচক তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, হুমকির তথ্য না থাকলেও তারা আত্মতুষ্টিতে ভুগছেন না। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থায় রয়েছে র‌্যাব।

শুক্রবার রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় দুস্থ-এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগস্ট মাসে জঙ্গিরা অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই এ মাস ঘিরে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট একসঙ্গে কাজ করে। আগস্টের সব ইভেন্ট যেন যথাযথ নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সবাই কাজ করছে। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও তৎপর রয়েছে।

আরও পড়ুন

×