ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সম্রাটের রিমান্ড শুনানি পিছিয়েছে

সম্রাটের রিমান্ড শুনানি পিছিয়েছে
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০৭:৫৭ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ | ০৮:১২

মাদক ও অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের রিমান্ড শুনানি পিছিয়েছে।

পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ দুই মামলার রিমাণ্ড শুনানির দিন ধার্য ছিল। এ দিন সম্রাট অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।

আদালতে এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আগামী ১৫ অক্টোবর আসামির উপস্থিতিতে গ্রেফতার এবং রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

সম্রাটের সহযোগী বহিষ্কৃত ঢাকা মহানগর যুবলীগের নেতা এনামুল হক আরমানেরও মাদক মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড শুনানির জন্যও একইদিন তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়। পরদিন রমনা থানায় দুটি মামলা করে র‌্যাব।

আরও পড়ুন

×