ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেলেদের জন্য ১১ হাজার টন চাল বরাদ্দ

জেলেদের জন্য ১১ হাজার টন চাল বরাদ্দ
×

চালের বস্তা, ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৫৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৫৬

২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্য ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৭ জেলার পাঁচ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

গতবছরের চেয়ে ২৭ হাজার ৬০২টি জেলে পরিবার বেশি এ বরাদ্দের আওতায় এসেছে। প্রতিটি পরিবার পাবে ২০ কেজি করে চাল। ২৫ অক্টোবরের মধ্যে চাল উত্তোলন ও বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×