ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হচ্ছে

উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হচ্ছে
×

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১ | ০৪:৫২ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১ | ০৯:০৪

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে (৭৮) উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান সমকালকে এ তথ্য জানিয়েছেন।

মো. মামুন হাসান বলেনশুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হচ্ছে। এটি রাত ৯টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। প্রায় আড়াই মাস ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তার অক্সিজেনের স্তর ওঠানামা করছে।

উল্লেখ্য, ফুসফুসের সংক্রমণে আশঙ্কাজনক অবস্থায় গত ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাকে কেবিনে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অক্টোবর আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন

×