ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন বুয়েট ভিসি

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার  বৈঠকে বসবেন বুয়েট ভিসি
×

মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সামনে এসে তোপের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ১১:০১ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:০০

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

শুক্রবার বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান।

এর আগে বৃহস্পতিবার সকালে বুয়েট শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে কথা বলার জন্য শুক্রবার বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে উপাচার্য এসে দেখা না করলে বুয়েটের সব ভবনে তালা মেরে দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

তার আগে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সামনে এসে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি। ওই দিন তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা তালাবদ্ধ করে রেখেছিরেন শিক্ষার্থীরা। পরদিন কুষ্টিয়ায় আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেও এলাকাবাসীর তোপের মুখে পড়েন অধ্যাপক সাইফুল। পরে সেখান থেকেও তাকে ফিরে আসতে হয়।

আরও পড়ুন

×