ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখবে সাংবাদিক সমাজ

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখবে সাংবাদিক সমাজ
×

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সমাবেশ, ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১ | ১০:৫৫ | আপডেট: ০৯ নভেম্বর ২০২১ | ১১:০০

রক্তের বিনিময়ে অর্জিত সম্প্রীতির বাংলাদেশে ধর্মের নামে সাম্প্রদায়িকতার অপশক্তিকে প্রতিহত করার দাবিতে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও' স্লোগানে সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ এই বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে কখনোই আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সাংবাদিক সমাজও তাদের রুখে দেওয়ার দায়িত্ব পালন করে যাবে। নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন এই বাংলাদেশে মন্দির-মণ্ডপে হামলাকারী ও প্রতিমা ভাঙার সঙ্গে জড়িতদের বিচার হবেই।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর আহ্বানে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

সভায় মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×