ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সেতুমন্ত্রীর অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি

সেতুমন্ত্রীর অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০০:২৯ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ | ০০:৩২

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি'র অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে এবং তার হৃদযন্ত্রের কার্যক্ষমতা ক্রমশ উন্নতির দিকে।

সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুক্রবার সকালে সেতুমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেছেন।

ডা. ফিলিপ কোহ'কে উদ্বৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাছের রিজভী সিঙ্গাপুর থেকে টেলিফোনে এ কথা জানান।

ডা. রিজভী জানান, বাইপাস সার্জারী শেষে দ্বিতীয়বারের মতো শুক্রবার সকালে সেতুমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।

ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান ডা. রিজভী।

এ সময় হাসপাতালে সেতুমন্ত্রীর সহধর্মিনী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানসহ দূতাবাস কর্মকর্তাগ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন'কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

শুক্রবার রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ওবায়দুল কাদেরে দেশে ফিরবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×