ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঘন কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
×

ফাইল ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১ | ১৩:৫১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ১৪:৩৭

ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টা থেকে রুটটিতে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়ে। এ কারণে রাত সাড়ে ১২টার দিকে এ রুটের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়।

এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই রুটটিতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকার জুনিয়র মাস্টার উজ্জল মিয়া সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বুধবার সারাদিনই দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি ছিল। এ পরিস্থিতিতে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় যানবাহনের ভিড় আরও বাড়বে। তীব্র শীতের মধ্যে আটকে পড়া যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

আরও পড়ুন

×