ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গীতিকার কাওসার চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন

গীতিকার কাওসার চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন
×

প্রখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী, ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২ | ১০:০৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ | ১০:১০

প্রখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে ধানমন্ডির একটি হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

তার ছেলে আহমেদ শাফি চৌধুরী (প্রতিক) সমকালকে বলেন, বাবার মাল্টিপল অর্গান ফেইলিওর, জানি না ঠিক কী হবে!

শাফি চৌধুরী আরও বলেন, বাবার রক্তের প্রয়োজন ছিল। সেটা যোগাড় হয়েছে, প্রসেসও হয়েছে। এখন রক্ত দেওয়া শুরু হবে। এই মুহূর্তে বাবার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছু নেই।

আরও পড়ুন

×