ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
×

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৯:১৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হয়। এ বছরও চুয়েটে শুধু লিখিত পরীক্ষা হয়েছে।

এ বছর চারটি অনুষদের ১২টি বিভাগে সর্বমোট ৮৯০টি আসনের (১১টি উপজাতি কোটাসহ ৯০১ আসন) বিপরীতে ১০ হাজার ৯৭২ প্রার্থীকে ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা হয়। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, সবার সার্বিক সহযোগিতায় অত্য্নত সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন

×