গেটস কেমব্রিজ স্কলারশিপ
যুক্তরাজ্যে বিনা খরচে উচ্চশিক্ষা
পড়াশোনা দূর দেশ
জাবেদ ইকবাল
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫৫
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে এক অনন্য সুযোগ। ২০২৬ সালে সম্পূর্ণ বিনামূল্যে পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে গেটস কেমব্রিজ স্কলারশিপ। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই বৃত্তি এমন শিক্ষার্থীদের জন্য, যাদের অসাধারণ একাডেমিক যোগ্যতা, নেতৃত্বের ক্ষমতা এবং সমাজে ইতিবাচক অবদান রাখার আগ্রহ রয়েছে। এই স্কলারশিপ মাস্টার্স (MSc/MLitt, এক বছর) এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রযোজ্য। তবে এটি আন্ডারগ্র্যাজুয়েট, এমবিএ, বিজনেস ডক্টরেট, পার্টটাইম বা নন-ডিগ্রি কোর্সের জন্য নয়। প্রতি বছর প্রায় ৮০টি বৃত্তি দেওয়া হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের, যারা ভবিষ্যতে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী।
আবেদনকারীকে অবশ্যই একজন আন্তর্জাতিক শিক্ষার্থী (যুক্তরাজ্যের নাগরিক নন) হতে হবে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফুলটাইম পোস্টগ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদন করতে হবে। তাদের থাকতে হবে ভালো একাডেমিক রেকর্ড, নেতৃত্বের দক্ষতা এবং সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা।
সুবিধাগুলো হলো:
l সম্পূর্ণ টিউশন ফি বার্ষিক ২১,০০০ পাউন্ড ভাতা
l প্রোগ্রামের শুরুতে ও শেষে ইকোনমি ক্লাসে বিমান ভাড়া,
l ভিসা খরচ
l অ্যাকাডেমিক উন্নয়নে ৫০০ থেকে ২,০০০ পাউন্ড তহবিল
l পারিবারিক ভাতা (এক সন্তানের জন্য ১১,৬০৪ পাউন্ড এবং দুই বা তার বেশি সন্তানের জন্য ১৬,৫৪৮ পাউন্ড) জরুরি সহায়তা
l মাতৃত্ব/পিতৃত্বকালীন ভাতা।
আবেদন জমা দিতে হবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে। আবেদনকারীদের ভর্তি ও বৃত্তি উভয় অংশের ফর্ম পূরণ করতে হবে। পিএইচডি প্রার্থীদের গবেষণার প্রস্তাব (Research Proposal) জমা দেওয়া বাধ্যতামূলক।
প্রয়োজনীয় কাগজপত্র
lআবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন- ব্যক্তিগত বিবৃতি (সর্বোচ্চ ৫০০ শব্দ বা ৩,০০০ অক্ষর)
lএকাডেমিক রেফারেন্স লেটার
lপিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ তারিখ কোর্সের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সঠিক সময়সূচি জানতে আবেদনকারীদের অবশ্যই অফিসিয়াল কেমব্রিজ ইউনিভার্সিটির ওয়েবসাইট নিয়মিত দেখতে হবে। গেটস কেমব্রিজ স্কলারশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি মেন্টরিং, নেটওয়ার্কিং এবং সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তোলে।
যাদের অসাধারণ একাডেমিক রেকর্ড এবং সমাজ পরিবর্তনের আগ্রহ রয়েছে, তাদের জন্য এই বৃত্তি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়াশোনার এক অসাধারণ সুযোগ।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.opportunitiescircle.com/gates-cambridge-scholarship/
- বিষয় :
- স্কলারশিপ
