ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান 

মাস্টার্সে স্কলারশিপ যেভাবে পাবেন

বৃত্তি তথ্য

মাস্টার্সে স্কলারশিপ যেভাবে পাবেন
×

জাবেদ ইকবাল 

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১০:১৭

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান প্রতি বছর বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০টি মাস্টার্স স্কলারশিপ প্রদান করে। এই বৃত্তিটি মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপের অধীনে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের কোর্স ফি মওকুফের সুবিধাসহ সুইজারল্যান্ডে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারবেন।

বৃত্তির মূল সুবিধাসমূহ

এই মাস্টার্স প্রোগ্রামটি সম্পূর্ণভাবে মেধাভিত্তিক এবং একাডেমিক সাফল্য ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়।

মাসিক ভাতা: কোর্সভেদে পুরো মাস্টার্স প্রোগ্রামের সময়কাল (১.৫ বা ২ বছর) পর্যন্ত প্রতি মাসে ১,৬০০ সুইস ফ্রাঁ প্রদান করা হবে।

ফি মওকুফ: শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্স ফি দিতে হবে না। তবে প্রতি সেমিস্টারে মাত্র ৮০ সুইস ফ্রাঁ। রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে।

সুযোগ: ইউরোপে পড়াশোনার অভিজ্ঞতা, আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি এবং অভিজ্ঞ অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ।

প্রোগ্রামের অনুষদসমূহ

লুসান বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে:
lআন্তঃবিভাগীয় প্রোগ্রাম
lকলা অনুষদ
lজীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান
lভূবিজ্ঞান ও পরিবেশ
l ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান
l সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান
l আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন
lব্যবসায় ও অর্থনীতি অনুষদ

প্রয়োজনীয় তথ্য 

স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের নিচের  শর্তগুলো পূরণ করতে হবে:
শিক্ষাগত যোগ্যতা: বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যা লুসান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পর্যায়ের সমমানের।
ফলাফল: আগের শিক্ষাজীবনে ধারাবাহিকভাবে ভালো ফলাফল থাকতে হবে।

ভাষাগত দক্ষতা: কোর্সের ভাষা অনুযায়ী ফ্রেঞ্চ বা ইংরেজিতে অন্তত C1 লেভেলের দক্ষতা থাকতে হবে। (প্রয়োজনীয় সনদ: TOEFL/IELTS) অর্থনৈতিক সক্ষমতা: আবেদনকারীকে নিজের অন্যান্য ব্যয় বহনের সক্ষমতা প্রমাণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আবেদন মাধ্যম: আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। একই আবেদনপত্রের মাধ্যমে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি এবং বৃত্তির আবেদন সম্পন্ন হবে; আলাদা আবেদনের প্রয়োজন নেই।
নথি আপলোড: সব নথি একটি মাত্র পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ই-মেইলে পাঠানো বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন জমাদানের শেষ তারিখ : ১ নভেম্বর ২০২৫ 
ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ : ২০২৬ সালের এপ্রিলের শুরু 
বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: https://www.unil.ch

আরও পড়ুন

×