ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বুটেক্স টেক্সভার্স ২০২৫

গণিত আর প্রকৌশল জ্ঞানের প্রতিযোগিতা 

গণিত আর প্রকৌশল জ্ঞানের প্রতিযোগিতা 
×

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

মো. তারেক রহমান

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:৩৮

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ প্রথমবারের মতো আয়োজন করল ‘TEM Integration Bee 2025’ একটি এমন প্রতিযোগিতা, যেখানে গণিত, বিশ্লেষণাত্মক দক্ষতা ও প্রকৌশল জ্ঞানের সৃজনশীল সমন্বয় ঘটেছে।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আদলে আয়োজিত এই প্রতিযোগিতাটি বুটেক্স বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় এক নতুন ধারার সূচনা করেছে। 

নতুন দৃষ্টিভঙ্গির সূচনা

বুটেক্সে সাধারণত সাংস্কৃতিক ও একাডেমিক ইভেন্ট বেশি হলেও এবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ভিন্ন কিছু করতে চেয়েছেন– ইঞ্জিনিয়ারিং ও গণিতের মিশ্রণে একটি একাডেমিক প্রতিযোগিতা। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভাগের চারটি ব্যাচের (৪৮ থেকে ৫১) ১৪টি দল, যেখানে প্রতিযোগীর সংখ্যা ছিল ৪২ জন। প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়– প্রাথমিক, সেমিফাইনাল ও ফাইনাল। লাইভ বোর্ডে সরাসরি ইন্টিগ্রেশন সমস্যার সমাধান প্রদর্শন করে শিক্ষার্থীরা।

MIT থেকে অনুপ্রেরণা

এই প্রতিযোগিতার মূল ধারণা এসেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির জনপ্রিয় ‘Integration Bee’ থেকে, যেখানে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট সময়ে জটিল ইন্টিগ্রেশন সমাধান করে তাদের দক্ষতা প্রদর্শন করে। আয়োজক কমিটির সদস্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এম এম ফাহাদ জয় বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ আয়োজনই কালচারাল। আমরা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হিসেবে চেয়েছিলাম এমন কিছু করতে, যেখানে বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব সমস্যা সমাধানের স্কিল একসঙ্গে বিকশিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিইএম বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। শুধু অংশগ্রহণ নয়, ভলান্টিয়ারদের মধ্যেও ছিল অন্যরকমের স্পিরিট। তারা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন আন্তরিকতা ও উৎসর্গের মাধ্যমে।

আয়োজক কমিটির প্রধান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী দিব্যজিৎ কুণ্ডু অন্তু বলেন, ‘আমাদের অর্গানাইজাররা কীভাবে প্রশ্নগুলোকে বাস্তবিক এবং বৈশ্বিক করা যায়, তা নিয়ে দিনরাত আইডিয়া জেনারেট করেছে। আর ভলেন্টিয়ারদের মধ্যে ছিল অন্যরকমের স্পিরিট। সব মিলিয়ে ‘ইন্টিগ্রেশন বি’ বুটেক্সের জন্য ম্যাথমেটিক্যাল থিংকিংকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এক মাইলফলক হয়ে থাকবে।’

আউট অব দ্য বক্স চিন্তাধারার ফল

এই উদ্যোগের পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন বিভাগের প্রধান শিক্ষক। টিমলিডার দিব্যজিৎ কুণ্ডু অন্তুর ভাষায়, ‘আমাদের বিভাগীয় প্রধান স্যার ছিলেন আমাদের থেকেও উৎসাহী। তিনি বরাবরই আউট অব দ্য বক্স চিন্তাভাবনা করেন। কীভাবে এই আয়োজনকে আরও বৈশিষ্ট্যপূর্ণ করে তোলা যায়। 
প্রতিযোগিতার প্রশ্ন তৈরিতেও ছিল নতুনত্ব। 

একাডেমিক সংস্কৃতির নতুন মাত্রা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম বলেন, ‘শিক্ষার্থীরা যখন নিজ উদ্যোগে এমন আয়োজন করে, তখন বোঝা যায় তারা জ্ঞানচর্চার নতুন পথ খুঁজছে। এমন একটি প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কিন্তু আনন্দময় পরিবেশে তাদের গণিত এবং বিশ্লেষণাত্মক দক্ষতা শক্তিশালী করতে উৎসাহিত করে। 

আরও পড়ুন

×